Poetry

চাওয়া পাওয়া (কবিতা)

September 21, 2026

12
View

আমি কখনও ইশ্বরের কাছেও কিছু চাইনি,

সেখানে তোমার কাছে ছোট সময় ও ভালোবাসা চেয়েছিলাম।

যাকিনা নিজেকেই ছোট করেছিলাম।

ভালোবাসলে যদি হক আদায় করে নিতে হয়,

তাহলে ইশ্বরের সাথেই হোক আমার আত্মার মিলন।

তোমাকে পাওয়া যদি ইশ্বরের চেয়েও জটিল হয়,

তবে ইশ্বরকে চাই তোমাকে না।

আমি খুব সহজেই হার মেনে ফেলি,

সম্পর্ক বাঁচাতে হিমশিম খেয়ে ফেলি।

চোখের মাঝে উত্তপ্ত বালিচর,

সেখানে জলেরন সন্ধান করি।

আমি খুব সহজেই ক্ষমা করে ফেলি,

নিজেকে হারিয়ে ফেলি।

নতুন করে আবিষ্কার করি।

যেন ভাঙ্গাগড়ার খেলায় মগ্ন আমি।

উত্তপ্ত বালির মতো তার বুক,

সেখানে আমি পানির সন্ধান করেছিলাম।

পেয়েছিলাম অশ্রুজল নিজের চোখের মাঝে,

পেয়েছিলাম একাকী রাত নিঃসঙ্গতার ভিড়ে।

#চাওয়া-পাওয়া

#রুদ্র_সিয়াম

Comments