তুমি যদি উড়ে পালিয়ে যাও
অন্যকারো খাঁচায় বন্দি হয়।
তাহলে তোমায় জায়গায় আমিও
নতুন পাখি নিয়ে আসব।
যে পাখি সময়ের সাথে খাচা পরিবর্তন করে,
সে আর যাই হোক আমার পোষাপাখি নয়।
নতুন পাখিকে দানা দিয়ে পোষ মানাবো,
তবুও যদি চলে যায়, আরেকটা পাখি ধরে আনবো।
এই চক্র চলতে থাকবে, চলুক।
একটা পাখি আনবো পোষ মানাবো।
তারপর চলে যাবে, আরেকটা পাখি পুষবো।
সেটাও চলে গেলে যাক।
কোন পাখি যদি আমার খাঁচায় বন্দি না হয়,
তাহলে একসময় মনের খাচাটি বিক্রি করে দিব।
জানি এই শহরে খাচা কেনার টাকা নেই,
সবার মন আছে তবে মনের খাঁচায় পাখি নেই।
শূণ্য খাচা নিয়ে হেঁটে যাবো,
দূর দূরান্ত হতে পাখির খোঁজ করব।
তবুও কি পাখিরা ধরা দিবে?
নিরাশ হয়ে ফিরব বাসায়।
ঘড়িতে থাকিয়ে হয়তো দেখব
জীবনের সময় ফুরিয়ে গেছে
তবে খাঁচা এজন্য শূন্য
রয়ে গেছে।
#শূ্ণ্য_খাঁচা
#রুদ্র_সিয়াম
12
View