তুমি দূরুত্ব বাড়ায় দিসো।
এতে আমার ফিলিংস ই চলে গেছে।
এখন দেখো আমায় কথা বলার জন্য পাগলামি করি কী?
কোন আগ্রহ পাই না তোমার চোখের মাঝে।
তাছাড়া তোমার সাথে আগের
সঙ্গ কাটানোর মূহুর্তগুলোর ভিডিওদেখলে
মনে হয় এই মেয়ের জন্য আমি পাগল ছিলাম?
প্রচুর অবাক হই আমি।
হয়তো মোহমায়া ছিল, মায়া কেটে গেছে।
এখন আমার চোখের কাপড় খুলে গেছে,
দৃষ্টি ফিরে পেয়েছি আমি।
সেই দৃষ্টিতে তোমাকে বড় অচেনা লাগে।
আমি অবাক হই।
এই মেয়েকে নাকি একসময় এতো লাভ করতাম।
সময়ের সাথে নাকি সমুদ্রের
স্রোতের মতো ভালোবাসা বাড়ে।
তবে আমার প্রেমের সমু্দ্র দূরত্ব পেয়ে
উল্টো দিকে জাহাজ ঘুরিয়ে নিয়েছে।
ভালোবাসা ফেলে রেখে চলে এসেছে বহুদূর।
দিনশেষে চোখ বন্ধ করে তোমার মুখের ছবিটাও
আর মনে পড়ে স্মৃতিতে।
কত সহজভাবে আমার ব্রেইন তোমায় মুছে দিল।
হয়তো অপ্রয়োজনীয় ভেবে ডিলেট করে দিয়েছে।
ব্রেইন যে অটো সিস্টেম,
এটা আমার নিয়ন্ত্রণে নাই।
তুমি বলেছিলে ভালো থেকো।
তোমার কথা আমি রেখেছি।
তোমার দূরত্ব মাঝ সমুদ্রে একা
শান্তিতে ভালো আছি।
#ভালো_আছি
#রুদ্র_সিয়াম