Poetry

স্ত্রী (কবিতা)

September 20, 2026

13
View

বাসর রাতে নতুন বউয়ের ঘোমটা খুলে স্বামী কয়,

ছুঁয়ে দেখেছে কয়জন তোমার দেহ?

অতীতে ছিল নাকি কেহ?

খেয়েছে তোমার দেহ, হয়েছো তুমি ভোগবিলাস।

মুচকি হেসে নতুন বউ ঘোমটা দেয় মাথায় হাসিয়া কয়,

জন্মের পর ডক্টর দেখিল তারে নগ্ন,

বাপে কত করালো গোসল তারে,

ভাইয়েরা দিল গালে স্নেহের চুম্বন।

কত পুরুষ আসলো গেল শরীর ঘেঁষে দিন পোহালো।

ওহে বর, তোমার মনে আছে শুধু শরীর ছোঁয়া।

এমন নারী কই পাবা যাকে কেউ জীবনে ছোঁয়নি?

নিজের ভুল বুঝে জিহ্বায় কামড় দেয় বর।

কানে ধরে ক্ষমাও চায়।

বর বলে, বুঝিনি আমি সমাজের কথায় নাচিছিলাম আমি।

সমাজ বলে, নারীর অতীত খারাপ সব খারাপ।

তয় অতীত তো আমারো ছিল।

তবু আমি কেন অপরের অতীতে মাথা ঘামাই?

শান্ত চোখে পলক না ফেলে স্ত্রী কহিল,

বুঝিলে যখন নিজের ভুল।

করিলে আমায় আপন।

দেহ, মন সব এখন তোমার।

অতীত নিয়ে পড়ে থেকে কি হবে তোমার?

বর কহিল অনুতপ্ত হইয়া,

ভুল করিয়াছিল অতীত জানতে চাহিয়া।

পায়ে ধরি তোমার ক্ষমা চাই।

অতীত দিয়ে কি হবে?

বর্তমানে তোমায় পাশে চাই।

স্ত্রী নিজের বুকে জড়াইয়া ধরিল শক্ত করে।

স্বামী সেখানে নিজেকে হারাইয়া ফেলিল খাটের মাঝে,

চক্ষু বন্ধ করিয়া স্বামী স্বর্গের অপ্সরীর স্বাদ গ্রহন করিতে লাগিল।

খাটের কাছে কাঠের পুতুলগুলো কেন দুলতে লাগিল?

#স্ত্রী

#রুদ্র_সিয়াম

Comments

    Please login to post comment. Login