Poetry

বোধ.....

September 3, 2026

26
View

কৃত্রিম আলো ঢাকতে পারেনি
পূর্ণিমার আলোকে।

এখানে মেঘের ছড়াছড়ি,
ওখানে রোদের হাসি।

অন্ধকার তীব্র,
জোনাকির আলো নিভেনি—
জ্বলেছে দ্বিগুণ।

যান্ত্রিকতার শব্দ উদ্দেশ্যহীন,
ঝিঁঝিঁ পোকারা দমেনি।

কংক্রিটের পর কংক্রিট,
ছাউনির আবেদন কমেনি।

সম্মুখে ছুটে নিরন্তর,
অতীত পিছু ছাড়েনি।

Comments

    Please login to post comment. Login