মাঝে মাঝে মনে চায়
হয়ে যাই বিকেলের সোনারঙা রোদ,
আছড়ে পরি তোমার ওপর,
তুমিও আদর করে মেখে নাও।
প্রশ্রয় দাও
হয়ে যেতে দখিনা বাতাস,
ওড়াই তোমার চুল, শাড়ির আচল,
ছুঁয়ে দিয়ে প্রতিটি রোম কূপ
আদুরে বিড়াল হয়ে
তোমার হৃদয়ে বসি নিশ্চুপ।
39
View