Poetry

নিলাম বিজ্ঞপ্তি

September 22, 2026

58 views

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,

ক্রমাগত মুদ্রাস্ফীতিতে

ভালোবাসার নিলাম ডেকেছি—

এই শর্তে,

সর্বনিম্ন দর যে দেবে,

সেই পাবে।

এই বাজারে এত কমে

এমন জিনিস কেউ দেবে না—

এটা জেনেও কেউ হাঁকে না।

তবে কি এই কলিযুগে

ভালোবাসা মূল্যহীন?

সতর্ক করছি, অনুরোধ রইল—

ভালোবাসার মূল্য দিন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago

    সুন্দর লিখেছেন। সুখপাঠ্য হয়েছে।

    • মুজতবা আলী অতুল 2 weeks ago

      @borhan_mahmud ধন্যবাদ। কেউ মন্তব্য না করলে বুঝতে পারিনা লেখাটা পড়েছে কিনা।