চাতক পাখি
এইচ এম শাহিন
আমি এক চাতক পাখি আকাশ পানে চেয়ে থাকি
বৃষ্টি নয় শান্তি চাই , নিরাপদ একটা বাসস্থান চাই।
সোনার দেশের রাজপথে প্রতিদিন রক্ত ঝরে
কতো মানুষ কোট-কাচারির দ্বারে ঘুরে
বিচার না পেয়ে হতাশ মনে, চোখের জলে বাড়ি ফেরে।
আমি সব দোষীদের বিচার চাই।
কত লোকের ঘাম ঝরে, বড় বড় প্রাসাদ উঠে
তবু সমাজ তাদের তুচ্ছ করে।
আমি তাদের সম্মান চাই।
মেধাবীরা দেয় বিদেশ পাড়ি, অসৎ-রা করে বাহাদুরি
সৎ লোকের আহাজারি আর কতো দেখাবো ভাই
আমি শান্তি ন্যায় ইনসাফ চাই।
আমি এক চাতক পাখি আকাশ পানে চেয়ে থাকি
বৃষ্টি নয় আমি সবার অধিকার চাই।।