অধিকার
এইচ. এম. শাহিন
যদি সব কৃষক বলে বসে—“আর করিব না কাজ,
রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে পাই না সঠিক দাম।”
তাহলে ভাবো, আমাদের পাতে
কেমনে জুটবে ভাত?
যদি সব ময়লাওয়ালা বলে ওঠে—
“টানব না আর ময়লা বাড়ি বাড়ি থেকে,”
দেখো, ভেবে—সব বাড়িওয়ালা হবে ময়লাওয়ালা,
নয়তো বাড়িগুলো হবে ভাগাড়।
যদি সব দারোয়ানরা হঠাৎ নিয়ে ফেলে ছুটি,
তাহলে প্রসাদের কারও ঘুম হবে না—
যদি সব হয়ে যায় চুরি।
যাদের জন্য জুটল খাবার, থাকি নিরাপদ,
তাদের কি আমরা দিয়েছি কভু
প্রাপ্য সম্মান?
সম্মান পাওয়া যে মানুষের
আজন্ম অধিকার।
তা গেছি ভুলে আমরা,
ভাবছি—সম্মান সব পয়সাওয়ালার।
যদি চাও সমাজটাকে
নিতে আরও এগিয়ে,
তবে আজই সবার অধিকার
দাও বুঝিয়ে।