প্রলয় কামনা
এইচ. এম. শাহিন
আমি চাই একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হোক এই বাংলায়,
প্রাচীন পাম্পেই নগরীর মতো,
পুড়িয়ে ছাই করে দিক সব অমানুষদের।
একবার সেই উল্কা বৃষ্টি হোক,
যেই উল্কা বৃষ্টিতে বিলুপ্ত হয়েছিলো ডাইনোসর ।
হোক ভয়ংকর ভূমিকম্প, উলটপালট করে দিক
সব অসভ্য,অত্যাচারি আর দেশের সম্পদ লুটকারির সব প্রাসাদ।
আমি চাই সিনেমায় দেখানো একটা কাল্পনিক
সুনামির মতো একটা সুনামি আসুক,
ভাসিয়ে নিয়ে যাকা সব অমানুষগুলো।
তাতে যদি ভালো মানুষরাও মৃত্যুবরণ করে করুক ।
তবুও পবিত্র হোক এই বাংলার মাটি।
নতুন করে জন্ম না হোক কোনো অপরাধীর।