পতাকা
এইচ. এম. শাহিন
১৪৭,৫৭০ বর্গকিলোর একটা পতাকা
একটা সবুজ শস্য-শ্যমল পতাকা
৭১ সালে এক সাগর রক্ত দিয়া লাল করছিলো
এই সবুজ শ্যমল পতাকাটারে।
সেই যে লাল হইলো আর সবুজ হইতে পারলো না।
মানুষ ক্যান যে ঐ সবুজের মাঝে একটু খানি
লাল পতাকাটা সবজায়গাতেই টানাইয়া রাখে,
আমি বুঝি না।
তারা কি দ্যাখে না প্রতিদিন একটু একটু করে
পতাকাটা পুরা লাল হইয়া গ্যাছে।
আইজ এখাইখানে ঝরে বাচ্চার কোমল রক্ত,
কাইল এখানে ঝরে তরুণের টকবগে গরম রক্ত
আবার আরেক খানে ঝরে -
বোনের আর্তনাদ মেশানো রক্ত।
এরপরও পতাকাটা সবুজ থাকে কেমনে।
মানুষ ক্যান যে লাল পতাকাটা টানায় না
আমি তা বুঝি না।
আমার কাছে যে লাগে পতাকাটা পুরাই লাল।
লাল লাল লাল লাল!