বাংলার রূপ
এইচ. এম. শাহিন
আছে-শ্যামল এই বাংলার রূপ, কতই না অপরূপ,
ক্ষণে ক্ষণে সাজে নতুন রূপে—দেখতে সুন্দর খুব।
গ্রীষ্মের গরমের সাথে বসায় ফলের মেলা,
বর্ষায় তার খালে-বিলে হরেক মাছে খেলা।
শরতে আকাশে সাদা মেঘ, মাঠে কাশফুল ছড়ায় শুভ্রতা,
হেমন্তের পাকা ধানের গন্ধে কৃষকের মন হয় মাতোয়ারা।
শীতে আসে ঘন কুয়াশা, আর সাথে হরেক রকম পিঠা,
বসন্তে শোনায় কোকিলের গান, সাথে দখিনা হাওয়া।
বাংলার এ রূপে মুগ্ধ হয়ে কত জনে লিখল গান-কবিতা,
কত জনে হলো বৈরাগী, বাংলার প্রেমে পড়িয়া।
কিন্তু হায়! আজ বড় কষ্ট লাগে বুকে—
বাংলার চিরচেনা রূপ যেন যাচ্ছে আজ ক্ষয়ে।
মানুষরূপী অমানুষরা আজ করছে অত্যাচার,
নিজের লাভের জন্য তারা করছে নষ্ট বাংলার
আকাশ-বাতাস,
করছে ধ্বংস নদী-নালা আর বন-বনানী—
ধ্বংস করেছে বাংলার চিরচেনা অপরূপ প্রকৃতি।
এখনো যদি থাকি বসে হয়ে নিশ্চুপ,
হয়তো একদিন হারিয়ে যাবে বাংলার মায়াভরা রূপ।