Poetry

হারানো বিজ্ঞপ্তি

September 28, 2026

HM Sahin

9 views

হারানো বিজ্ঞপ্তি

এইচ. এমন. শাহিন

একটি হারানো বিজ্ঞপ্তি—

হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের,

বঙ্গোপসাগরের কূলের

বঙ্গদেশ থেকে

বিচার হারাইয়া গেছে।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি

তাকে এনে দিতে পারেন,

তাহলে তাকে যথাযথ পুরস্কৃত করা হবে।

এই দেশটায় যে বিচার নাই—

অনেক দিন হয়ে গেছে।

দেশের অলিতে-গলিতে

এমনই মাইকিং করতেছে

একদল উন্মাদ বোকা তরুণ প্রজন্ম।

আর তাদের এই বোকামি দেখে,

অলক্ষ্যের অদূরে বসে হাসতেছে

বিচার না-পাওয়া একদল মানুষ।

হাসতেছে ওসমান হাদি,

আবরার ফাহাদ,

রামিসা—

হাসতেছে আধ-পাগলা তোফাজ্জলসহ

আরও অনেকেই।

তবে সেটা উপহাসের হাসি—

আমরা যে তাদের

সঠিক বিচারটা

উপহার দিতে পারি নাই।

আবার আরেকদিকে

হাসতেছে একদল শকুন-হায়না—

তারা হাসে বিদ্রুপের হাসি।

তারা জানে,

এই তরুণদের কয় দিনের পাগলামিতে

কিছুই হবে না।

এই দেশে যে বিচার নাই।

তারা খুবলে খুবলে

খেতে পারবে এই দেশটাকে—

এই দেশের শিশু, তরুণ, বৃদ্ধ,

যাকে খুশি তাকে।

এত কিছুর পরেও

পাগলামি থামায়নি

উন্মাদ তরুণরা।

তারা তাদের মাইকিং

চালিয়ে যাচ্ছে।

একটি হারানো বিজ্ঞপ্তি—

হারানো বিজ্ঞপ্তি,

একটি হারানো বিজ্ঞপ্তি!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • robin ahmed 1 day ago

    বাহ, খুব ভালো লিখেছেন। সমাজের প্রকৃত চিত্র তুলে এনেছেন।

    • HM Sahin 1 day ago

      অসংখ্য ধন্যবাদ আপনার দোয়ায় রাখবেন।