Poetry

"সুখের কাব্য"

September 8, 2026

87 views

সুখের কাব্য

মো: ফরহাদ 

কষ্টের কথা লিখতে লিখতে
জীবন খাতার পাতা শুধু শেষ হতে চলেনি,
জীবন নামের কলমের কালিও ফুরিয়ে আসছিল!
হঠাৎ সুখের এক পসলা বৃষ্টি এসে
আমার মৃত চৈতন্যকে জাগিয়ে দিয়ে গেল।
আমি নতুন করে সুখের কথা লিখতে 
একটা কলম ধার নিলাম।
ক্রমাগত কিছুদিন সুখেরর কথা লিখেই চলেছি।
কিন্ত মন ভরছে না।কারন
সুখগুলো কেমন আকাশের ছেঁড়া মেঘের বৃষ্টির মতোই এসে শুধু কাক ভেজা করে যায়।
আমার যে ঝুপ বৃষ্টি চাই গো!
কালো মেঘের ঝুপ বৃষ্টিরর মতো
যদি সুখগুলো আমায় প্রবল বর্ষণে ভাসিয়ে নিয়ে যেত,
আমার জীবন খাতার কষ্টগুলো মুছে দিতো,
তাহলে আমি আজীবন সুখের কথা লিখতাম।আসো না গো,তুমি ঝুপ বৃষ্টি হয়ে!
সময় যে খুব অল্প,আমি যে কলম ধার করে নিয়েছি সুখের কাব্য লিখতে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login