Poetry

হলদে সুন্দরী

September 8, 2026

69 views

হলদে সুন্দরী— 
এম এ

শেষ রাতের অঝোর ধারা 
রিম ঝিম শব্দের মাঝে,
সে এসে সহসা হাত রেখে হাতে!
অনুরাগের চাহনীতে কাছে টেনে নিলো।
আবেগী হলদে সুন্দরী!
ভোরের আকাশে মেঘের ভেলা—
জানালার ফাঁকে উঁকি দেয়—আলোর ফুয়ারা, 
সাথে তার মিটিমিটি হাসি!

ভেজা মাঠ, ঘাট - বর্ষার আগমনী,
ডাক শুনি জলে, সোনা ব্যাঙের বসেছে মেলা,
যৌবন ফিরেছে ঐ প্রকৃতিতে,শুধু তুমি-আমি‌
বাকি!
নয়ন ভরিয়া দেখিবো তারে, মন ভরেনা তবু
বার বার যত দেখি, তার উদাস আঁখি।
দুঃখ সুখে সেও তো পরেনি বাকি!
তুমি সুন্দর ঠিক যে রূপ,আমি তোমায় ধারণ করি, হলদে সুন্দরী।

এ কালের সকল চাওয়া, 
দেখেছি—তোমার ঐ কাজল দীঘির আঁখি!
ভরা নদীর মতো যৌবনা ঐ তটি,
দেহ সৌরভে সে কোন অজানায় মেতে ওঠে?
আজ এ বেলায় সে আর কারে ভালোবাসে!!
আমায় ভুলিলেও, আমি ভুলিবনা তারে—
বৌ কথাক‌উ ডাকি, সে আমার হলদে সুন্দরী।

                     

                     প্রথম অংশ……….. 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login