Poetry

এক আশ্চর্য বালিহাঁস

September 8, 2026

85 views

সমস্ত শীত কাটাবে বলে
সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসেছে
এক আশ্চর্য বাঁলিহাস। কতো ক্লান্তির রাত
খরা-বর্ষা, সমুদ্র-পাহাড়-উষরপ্রান্তর
মরুভূমি আর ম্যানগ্রোভ
পেরিয়ে এসেছে সে
সেসবের সাক্ষী তার ডানাদুটো।
যদিও আপাতত, তারা বাঁধা কালচে নাইলন সুতোয়।
নিজের দুর্ভাগ্যের কথা ভেবে তার হাসি পায়।
একদিন সে সয়েছে তুষারপাত, এই ডানায়
ফাঁকি দিয়েছে তুমুল বজ্র। মাসের পর মাস
বিরামহীন ভেসেছে হাওয়ায়
একা, এক আশ্চর্য বালিহাঁস।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login