আমার নও
এস.এ
এ মহাবিশ্বের শূন্যতার চেয়েও
এ মনের শূন্যতা বেশি !
যখন ভাবি,তুমি আমার হয়েও
আমার নও তুমি !
সুনীল আকাশ কালো হয়ে আসে,
মনের আকাশ তার চেয়েও বেশি !
বৃষ্টি ঝড়ে যখন, ভাবি-
তুমি আমায় ভালোবাসলেও আমার হবে কি?
বৃষ্টি ঝড়ে যেমন মেঠো পথ কাঁদা হয়,
এই মনের পথেও কাঁদামাটি।
তাতে তোমায় আবার নতুন করে গড়ি।
যদি একটু আশা জাগে ,
তোমার আমায় পাবার প্রতি!
এই ভাবে আমি
শূন্যতায় ভেসে,মাটিতে মিশে
বারে বারে তোমার প্রেমে পড়ি!!
আমার নও, তবু আশায় .....