Poetry

জ্যাক অফ অল ট্রেডস

September 13, 2026

18
View

আমি গানের ক্লাসে গিয়ে গান শিখলাম

গানের প্রতিযোগিতায় নাম লেখালাম

পামেল ভাই শেখালেন আমাকে নৃত্য

আমি করি অনুশীলন

ফুটবল মাঠে মাঝে মাঝে হানা দেই

চেষ্টা করেও হয়না ড্রিবল

অব্যবহিতপরবর্তী পদচিহ্ন পড়লো কিবোর্ডে

কিন্তু লিখতে পারলাম আর কই?

পড়ার চেষ্টা করলাম অনেক

পরীক্ষার হলে আর পড়লো না মনে

আমি জিজ্ঞেস করলাম, যে কিছু পারে না তারে কি বলে?

কি বলে?

বাংলাতে অকর্মা

আর ইংরেজিতে জ্যাক অফ অল ট্রেডস

Comments

    Please login to post comment. Login