একটু উষ্ণতা খুঁজে পেতে
একটু সুখ ছুঁয়ে দেখতে
আপন ছেঁড়ে হলাম পর
তবু দেখা মেলেনা তোমার।
অতৃপ্ত আমার এ বুকে
ঠাঁই নেবে তুমি ওগো সুখে
বেদনা মুছে দেবে আমার
শুধু পথ চাওয়া তোমার।
সুখের ঘর বাঁধবো বলে
বঁধুয়া আপন হবে বলে
সয়ে যাই কষ্ট হাজার
ঘুচবে কবে দুঃখ আমার।
This is a premium post.