Poetry

তোমার ছোঁয়া (Premium)

September 14, 2026

0
sold
তোমার ছোঁয়া কি যে মিষ্টি
যেন সকালের সোনা রোদ
আমাকে আলতো ছুঁয়ে যায়।

তোমার ছোঁয়া প্রশান্তিময়
যেমন দুঃখের পরে সুখ
ব্যথা নিমিষে হারিয়ে যায়।

তোমার ছোঁয়া সে মধুময়
যেমন আঁচল পেতে মাতা
হাজার ঝরে আশ্রয় দেয়।

তোমার ছোঁয়া প্রাণবন্ত
যেমন হালছাড়া জীবনে
কিনারা খুঁজে পাওয়া যায়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login