Poetry

হৃদয়ের শক্তি (Premium)

September 14, 2026

0
sold
হৃদয়ে যাকে দিয়েছি ঠাঁই
তারে কি কখনো ভোলা যায়
যারে আত্নায় মিশায়েছি
সে কি বাঁধন ছিঁড়বে হায়!

ওগো সখী প্রাণের বঁধুয়া
আমার বুকে তোমার বাস
সকাল-সাঁঝে হৃদয় মাঝে
পাই আমি তোমার আভাস।

যে ভালোবাসে মনের টানে
সে ভালোবাসা মুছে যায় না
বঁধুয়া গো বাধা আসবেই
তবু ভালোবাসা দেবে হানা।

ছিঁড়তে গিয়ে বাঁধন তুমি
পরবে বাঁধা আর ও হায়
হৃদয়ের শক্তি টানবে
প্রেম ছাড়া নাইতো উপায়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login