মন ছুঁয়েছ কিনারা কোন্ বিষাদের
মন সতত ঝরাও এত আঁখিজল
মন দুঃখ প্রান্তরে তোমার আবাস
মন বুকেতে তোমার কেন যে অনল!
মন মরুময় কেন তোমার পৃথিবী
মন মেঘমালা কেন তোমার আকাশে
মন কোন্ ভাবনায় হও দিওয়ানা
মন কুয়াশায় কেন ঢাকা চারিপাশে।
মন ঐ দেখ আশার প্রাণবন্ত আলো
মন পবিত্র আলোতে আলোকিত হও
মন ভুলে যাও ব্যথা, বিরহ-বেদনা
মন বিষাদকে ভুলে পুলকিত হও।
This is a premium post.