মানুষ নিয়েই কারবার
চলছে সংগ্রাম দরবার
পাখিদের কুহুতান
শত বিজয়ের গান
বাজেনা বাজেনা আর
দেখি বিষাদের পারাবার।
চাই ভাবনার অবকাশ
পরে থাকে শুধু পরিহাস
নেই আর সেই মানবতা
খুঁজে ফিরি আজ সরলতা
ভেঙে ভেঙে নিঠুর সময়
দেখি জীবন বিষাদময়।
মানুষ নিয়েই বারবার
তুলি পতাকা মানবতার
কেউ নয় দাঁড়াবার
কারো তরে ভাববার
চলছে সময় ধীরলয়
সুখ-দুঃখ নিয়ে অজানায়।
This is a premium post.