আমি আজকাল স্বপ্ন মুছে ফেলি,
মুছে ফেলি আমার আঁকার খাতায় পেন্সিলের স্ট্রোক।
আমায় তোমরা প্রশ্ন করো,
কেন?
উত্তর খুঁজে চলেছি আমি,
ইসরাফিলের সিঙ্গায় ফুঁ দেয়া পর্যন্ত-
যেমন উত্তর খুঁজেছিল আদি মানব।
কি জানি কেন,
আজকাল স্বপ্ন খুঁজতেও পয়সা লাগে!
ভালোবাসতে লাগে টাকা। সময়ের দাম,
হৃদয়ের দামের মত মূল্যহীন নয়, তবুও
আমি স্বপ্ন খুঁজি, স্বপ্ন মুছে ফেলি।
মৃত স্বপ্নেরা
আফিয়া আশা
১৫/০৯/২০২৬