Story

গল্পটা এমন হলেও তো পারত

September 17, 2026

SR

13
View

জানালার সামনে পড়ার টেবিলে বসে আছে এক মেয়ে। অতি সাধারণ একটি মেয়ে। যার রুপে মুগ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই তবে আছে কিছু গুন যা সহজে মানুষের চোখে খুব একটা পড়ে না।নাম তার রিয়া।সেই একমনে তার মনে পুরনো কিছু স্মৃতি মনে করে যাচ্ছিলো।

সেই তার বোনের ডাকে বর্তমানে ফিরে এলো। রিয়ার বোন তাঁকে বললো আজ তোর কলেজ নেই?দেখেছিস সকাল সাড়ে ৮টা বেজে গেলো। রেডি হবি না, যাবি না আজকে??হুম যাবো। আজকেতো কলেজের প্রথমদিন।আজ না গেলে কি হয়। এই বলেই রিয়া উঠে চলে গেলো কলেজের জন্য তৈরি হতে।কিন্তু তখনো তার মনে পুরনো সেই সময়ের কথাগুলোই ঘুরেফিরে আসতে লাগল।

রিয়া রেডি হয়ে এসেই দেখলো তার বেস্টফ্রেন্ডের মিসডকল,,,আবার সাথে ম্যাসেজ করে জানিয়ে দিলো ও বের হয়ে গেছে বাসা থেকে। তার মানে ও প্রায় কাছাকাছি চলে এসেছে এই ভেবে রিয়া তাড়াতাড়ি নাস্তা করতে চলে গেলো খাবার ঘরে। আজ মা নাস্তায় রুটি, সুজি আর চা করেছে। তবে রিয়া চা দিয়েই অল্প একটু রুটি ছিড়ে মুখে পুড়ে নিলো তার সাথে চা-টাও দু তিন চুমুকে জলদি শেষ করে নিলো।

আর খাবি না নাকি,, এমন করে খেলে পেটে গ্যাস হবে। তখন বুঝবি। রিয়ার মা একটু রাগের সাথেই কথাটা বললো।তখন রিয়া ও বললো তুমি তো জানো আমি সকালে নাস্তা করতে পারি না।আমার খেতে ইচ্ছে ও করে না।তাহলে।

আর তখনই রিয়াদের মেইন গেইটে তার প্রিয় বান্ধবী হেমা চলে এসেছে। আন্টি আসসালামু আলাইকুম। রিয়া কই,এখনো রেডি হয় নাই।

রিয়ার মা উত্তরে বললো ওয়া আলাইকুম আসসালাম। হুম হইছে তো তুমি ভেতরে আসো,বসো। হেমা তখন বললো না আন্টি, বেল্টের জুতা তো এখন আর খুলবো না।আমি এখানে দাড়াই।রিয়াকে বলেন আমি আসছি। রিয়া হেমা চলে আসছে, এই বলে রিয়ার মা ঘরের অন্য কাজ করতে চলে গেলেন।

রিয়া বের হতেই হেমা তাকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বললো কত ভালো হইছে দেখ আমি আর তুই একই কলেজে একই গ্রুপে। তাই না??ঠিক স্কুলের মতো। স্কুলের কথা শুনতেই রিয়ার কেমন একটা অনুভুতি লাগলো,,তারপরও ও খুশি হয়ে বললো হুম আসলেই।তুই তো বলেছিলি অন্য কলেজে ভর্তি হবি। তখন কেমন লাগত বল। এই বলেই দুজনে হাসতে হাসতে,,বাসা থেকে বের হলো এবং একটা রিকসা ঠিক করে কলেজের জন্য রওনা দিলো।

Comments

    Please login to post comment. Login