পর্ব ৪ ও ৫
সকাল ৭টা বাজে। আগষ্ট মাসের ১৫ তারিখ। অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা আরো অনেক বেশি রৌদ্রময়। জানালায় থাকা হালকা গোলাপি রং এর পর্দা ভেদ করে সকালের সোনালি রোদ ঘরে উঁকি দিচ্ছে যেন। আর পর্দার ফাঁকফোকর দিয়ে ডুকে পড়া একদুটো সূর্যের আলোর কিরণ রিয়ার চোখেমুখে পড়ছে। আর সেই মুহুর্তে বেজে উঠল খাটের পাশে থাকা পড়ার টেবিলের টেবিল ঘড়ির এলাম।
রিয়ার ঘুম ঘুম চোখে চোখ খুলল আর টেবিলে হাত দিয়ে
ঘড়ির এলামটা বন্ধ করলো।
বিছানায় উঠে বসেই সেই ভাবতে আগের কিছু কথা। ভাবনাতে ছেদ পড়লো তার মায়ের ডাকে। রিয়া উঠিসনি। হাতমুখ ধুয়ে চা বসাতো। আমি একটু তোর চাচির ঘর থেকে আসছি৷ রুটি, পরোটা দুটোই আছে, সাথে আলু ভাজি করেছি যা ইচ্ছে তা দিয়ে খেয়ে নে। আমি একটু আসতেছি।
আর তোর বোনকে উঠতে বল।
রিয়া মায়ের কথা মতো বোনকে ডাক দিলো। তারপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলো। হাতমুখ ধুয়ে চা বানাতে রান্নাঘরে এলো।।চুলায় চা বসিয়ে এসে দেখলো ওর বোন এখনো ঘুমাচ্ছে।
কিরে উঠবি না নাকি??তোর না প্রাইভেট আছে যাবি না?? এই বলে রিয়া তার পড়ার টেবিল গুচ্ছাছিলো। হুম যাবো তো। কয়টা বাজে??? ওর বোন ঘুম ঘুম চোখে কথা বললো।
সাড়ে ৭টা। রিয়া উত্তরে বললো। কি! আমাকে ডাকোস নাই কেনো??? আহা রে। এই বলেই রিয়ার বোন জলদি করে বিছানা ছেড়ে উঠল আর টেবিলে গিয়ে বইখাতা তাড়াতাড়ি ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। তারপর বাথরুমে চলে গেলো ফ্রেশ হতে।
আর এদিকে রিয়া গেলো রান্না ঘরে,,
কিছুক্ষণ পর - কিরে দিয়া তুই নাস্তা করবি না??তখন দিয়া বললো নাহ আজ দেরি হয়ে গেছে। আমি এসে খাবো আম্মাকে বলিস।
দিয়াকে বিদায় দিয়ে রিয়া দরজা লাগাতে গিয়েই ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে হেমা বললো তুই উঠছিস। আমি ৮.৩০এ বের হবো। তুই রেডি থাকিস।
তুই গেলে একা যা।আজ আমি কলেজ যাবো না। ভালো লাগতেছে না আমার। রিয়া গলার আওয়াজটা কিছুটা নরম করে কথাটা বললো। এইটা শুনে হেমা বললো প্রথম কথা তোর শরীর ভালো না লাগলে দরকার নাই যাওয়ার আর দ্বিতীয় কথা হলো তুই না গেলে আমিও যাবো না।
হেমার কথায় রিয়া বললো এইটা কেমন কথা,,তুই যা। ক্লাসে কি পড়াইছে জানাইস। ওরা তো আছেই। তাই না?? যা বোন যা প্লিজ৷
আচ্ছা ঠিক আছে রাতে কল দিয়ে সব জানাবো৷ আর নোট দিলে ছবি পাঠিয়ে দিবো। ওকে। এই বলে হেমা ফোন রেখে দিলো।
রিয়া তারপর নাস্তা সেড়ে সারাদিন এটা সেটা করে কাটাল।
বিকেল বেলা সে যখন ফোনটা নিলো হাতে তখন ভাবলো একটু ফেসবুকে ডুকি। ওরা হয়ত কলেজ থেকে চলে এসেছে। গ্রুপে ম্যাসেজ দেই।
লগইন করতে ও দেখলো রিকুয়েষ্ট ম্যাসেজ ফ্রম মি: স্পাইডার ম্যান। ম্যাসেজ ওপেন করতেই দেখল
লিখা
আজ কলেজ আসো নাই কেনো?? কোনো সমস্যা???
রিয়া কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবলো দেখি কে সে, আইডিতে এড না করে ম্যাসেজ তো করাই যায়।
তখন রিয়া সাহস করে রিপ্লাই দিলো
এই যে স্পাইডার ম্যান,,,
প্রথমত আমি অচেনা অজানা মানুষের সাথে কথা বলতে আগ্রহী নই। আর যদি আমার সাথে কথা বলতেই চান আগে নিজের আসল পরিচয় দেন। কে আপনি, নাম কি আর আমাকে কিভাবে চিনেন। ওকে????
আর দ্বিতীয় কথা হলো স্পাইডারম্যান কে ভালো লাগলেও আপনার মতো স্পাইডার ম্যান পছন্দ নয়। Specially যারা নাকি গাছের ডালে ঝুলে থাকে।
এইটা লিখে রিয়া ম্যাসেজ সেন্ড করে দিলো।
তার ৫মিনিট পরই এর উত্তর এলো।
How Rude.😑
But i like your attitude. 👌👍
রিয়া কি বলবে আর কি লিখবে এইটা দেখার পর সে শুধু থ মেরে আছে। আর তখনই ওর মাথায় আসলো যাইহোক এই ছেলের কাছে হারা যাবে না। ওর কথায় গলা যাবে না। সেই আবার উত্তর দিলো, হুম আমি এমনই। নিজ দায়িত্বে দূরত্ব বজায় রাখুন।
তখনই তাদের মধ্যে অল্প করে ম্যাসেজের আদান প্রদান শুরু হলো।
স্পাইডার ম্যান : দূরত্ব বজায় রাখার জন্য তো আর যোগাযোগ করি নাই। কলেজ আসো নাই কেনো ঐইটা বলো।
রিয়া: আমার ইচ্ছে ,, ইচ্ছে হয়নি তাই আসি নাই।আপনাকে কেনো বলবো?
স্পাইডার ম্যান: বললে ক্ষতি কি? তবে তুমি ছিলে না ক্লাসে তাই তোমার বান্ধবীগণ অনেক ওফ ছিলো আজ। আর,,,,
রিয়া : ওহ তাই নাকি। আর,,, আর কি???
স্পাইডার ম্যান : আর আমিও মিস করছি অনেক। বারবার তোমাদের বেঞ্চটাতে দেখতেছিলাম।
রিয়া : দূর মিয়া মজা নিতাছেন নাকি। আপনি আমাদের ক্লাসে পড়েন, বিশ্বাস হয় না।
স্পাইডার ম্যান : বিশ্বাস করা বা না করা তোমার কাজ।
কিন্তু একটা কথা বলবো জানো কি???
রিয়া: কি??? তাড়াতাড়ি বলেন ব্লক খাওয়ার আগে৷
স্পাইডার ম্যান: আমার মনে হয় না তুমি আমাকে ব্লক করতে পারবা। এখন হয়ত কলেজের ক্লাসরুম পর্যন্ত আছি তবে
হ্যাঁ একটা সময় আমি তোমার আশেপাশেই থাকব সর্বক্ষণ।
রিয়া: আপনার ধারনা ভুল। বাই ম্যাসেজ দিবেন না আর।
এই লিখেই রিয়া ম্যাসেজ সেন্ড করে দিলো। এইবার রিয়া একটু বিচলিত হলো। বুঝতে পারছেনা কি করবে।নিজেই নিজেকে বলছিলো আদো কি বিষয়টা সিরিয়াস কিছু???ওদের সাথে শেয়ার করবো নাকি আপাতত ওফ থাকবো???কে এই ছেলে??
আর তার কথাবার্তা এমন কেনো?? মাত্রই তো কিছুূদিন হলো কলেজের ক্লাস চলছে। কিছুই বুঝতেছি না।
রিয়ার জীবনে কল্পনার মতো সুন্দর সময় কাটে কলেজে আর বাস্তবতা হলো তার বাসা।
বর্তমানে রিয়ার বাবা চাচাদের ব্যবসা তেমন একটা ভালো যাচ্ছে না। আর তার প্রভাব পড়ছে সংসারে। তারওপর রিয়ার বাবার আর্থিক অবস্থান তার অন্য চাচাদের তুলনায় তেমন একটা ভালো নয়। যার ফলে বাবার ব্যবসায়ে চলা খারাপ সময় তার আর তার বোনের ওপরও বেশ ভালো প্রভাব পড়ছে। তাদের মায়ের সারাক্ষণ সংসার চালানোর চিন্তা,মেয়েদের লেখাপড়ার খরচ চালানোর চিন্তায় তিনি টুকটাক কিছু করার চেষ্টা করছেন। সেই থেকেই তিনি কাঁথা সেলাই করা আর জামাকাপড় সেলাইয়ের কাজগুলো করছেন। যার ফলে সন্তানদের তেমন সময় দিতে পারেন না।বাবা ও বাসায় ফেরার পর সারাক্ষণ চিন্তামগ্ন থাকেন। আর সব মিলিয়ে রিয়াদের ঘরের পরিবেশ সবসময়ই থাকে কিছুটা ভারী।
পরেরদিন সকাল বেলা। রিয়া কলেজের জন্য তৈরি হচ্ছে , হেমাও চলে আসবে ঠিক তখনই রিয়ার বাবা আর তার চাচা কোনো বিষয় নিয়ে বনিবনা না হওয়াতে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এককথায় যাকে বলে একটা ছোটখাট ঝগড়া।
তার মা আর তার চাচি দুই ভাইয়ের মাথা ঠান্ডা করে সমস্যা সমাধানের যথসাধ্য চেষ্টা করছে।
রিয়ার মনটাই খারাপ হয়ে গেলো। সে ভাবলো এমন পরিস্থিতি তে হেমা না পড়লেই ভালো হয়।তাই সে মনে মনে ঠিক করলো রাস্তার মোড়ে গিয়ে দাড়িয়ে থাকবে, মানে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে এগিয়ে থাকবে।এতে করে হেমার এতোটুকু পথ এগিয়ে আসতে হবে না আবার বাড়ির এমন পরিস্থিতি ও তাঁকে দেখতে হবে না।
এখন থেকে সবসময় এইখানে দাঁড়িয়ে থাকবো খুব বেশি দেরি না হলে। ওর ও এতো কষ্ট করে প্রতিদিন আমাকে এগিয়ে আনতে হবে না। রিয়া মনে মনে ভাবছিলো। এমন সময় হেমার ডাক পড়ল। কিরে তুই এইখানে কি করছিস???
তোর জন্য অপেক্ষা করছিলাম। রেডি হয়ে গিয়েছিলাম ভাবলাম একটু এগিয়ে যায়। তকে পেলে চলে যাবো। তোর ও এখন এইখানে কষ্ট করে আসা লাগলো না। আর এখন থেকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে মোড়ে চলে আসবো। কেমন?? রিয়া উত্তর দিলো। আচ্ছা ঠিক আছে।।চল। রিকসায় উঠ। এসে যখন পড়েছিস আজ রিকসায় চলে যায়। তাড়াতাড়ি উঠ। হেমা বললো সাথে রিকসাওয়ালাকে বললো মামা চলেন, কলেজে নামাবেন।
কলেজে ডুকে ওরা মাঠে ওদের কোনো ফ্রেন্ডকে দেখতে না পেয়ে সোজা ক্লাসেরুমে চলে গেলো।
ক্লাসে যেতে যেতে বারান্দায় হেমা রিয়াকে জিজ্ঞেস করলো " রিয়া কোনো সমস্যা??" তুই সারা রাস্তা কি যেনো ভাবছিলি??
রিয়া আরে না তেমন কিছ না।তবে তদের সাথে কিছু কথা আছে।টিফিনের সময় বললো।
যখন ওরা ক্লাসে ডুকছিলো তেখনি উষা ডাক দিলো
এদিকে আয়। এইখানে আমরা বসেছি। হেমা এগিয়ে গেলে পেছন পেছন রিয়া।
হঠাৎ রিয়া পুরো ক্লাসটা একনজরে চোখ বুলিয়ে নিলো, দেখলো কেউ কি তারদিকে তাকিয়ে আছে কিনা। কিন্তু সন্দেহ করার মতো তেমন কাউকে চোখে পড়েনি। তারমধ্যে ছেলেদের সাইডের দরজায় দাড়ানো তার পুরনো ক্লাসমেট দিদার দাড়িয়ে আছে তার সাথে চারপাঁচ জন নতুন কিছু ছেলেও দাড়ানো যারা কিনা নিজেদের কোনো কথায় এতোই মগ্ন যে রিয়া তাদের দিকে তাকিয়ে আছে সেটা তারা মোটেও খেয়াল করছে না।
রিয়া ও বিষয়টা এড়িয়ে নিজের সিটের দিকে এগিয়ে থাকল।
আর এদিকে দিদার এক ছেলের পিঠে হালকা টাচ করে বললো কিরে তোর ধ্যান কই??কোথায় তাকাইয়া আছোস বেডা???
তখন আদনান উত্তর দিলো কই না তো। (সে তখনো রিয়ার চলে যাওয়া আর তার সিটে বসা সব দিক খেয়াল করছিলো। এমনকি রিয়ার মন যে আজ কিছুটা বিষন্ন আর চিন্তিত সেটা সেই তার মুখ দেখেই বুঝে গেছে।)
পাঠক এই আদনানই হচ্ছে আমাদের স্পাইডার ম্যান।।।