বুনো পাখি বুনো পাখি
দেখা দেও রাতি
বুনো পাখি ধরতে গিয়া রে
বানাই ছিলাম খাঁচা
দিয়া সোনার মাটি
বুনো পাখি বুনো পাখি
দেখা দেও রাতি
প্রেমের ডাক ডাকো রে পাখি
সকাল-দুপুর-সাঁঝ
তোমার সুরে কামের নদী
বহে বারো মাস
বুনো পাখি বুনো পাখি
দিও না ফাঁকি
স্বপ্ন মাঝে পাবো বলে রে
ঘুমাইছিলাম রাতে
ঘুম ভাঙ্গিলো নারে
বুনো পাখি বুনো পাখি
দিয়াছো ফাঁকি
আমার দেহ নিথর দেহ
রইলো পড়ে আজ
তোমার সুরে করুন ব্যাথা
রাঙায় শাড়ীর ভাঁজ
বুনো পাখি বুনো পাখি
দিও না ফাঁকি
বুনো পাখি বুনো পাখি
দেখা দেও রাতি