Poetry

ঝড়ো বাতাসে তুমি

October 24, 2026

39 views

বৃষ্টি থেমে গেলে তুমি নেমে এসো

তোমার ঝুল বারান্দা থেকে

আমি একা রাস্তায় শুধু একলা ভিজি

চোখেরজল বৃষ্টিতে যায় ধুয়ে

ঝড়ো বাতাসে জানালার পাশে কেনো আসোনা

তুমি কাদঁছো কিনা আমি তাও জানি না।।

এই দমকা হাওয়া আর বৃষ্টির ছাট

নিজের ভেতরে নিজেই হারিয়ে যাক

অপেক্ষায় সন্ধ্যা নামে বৃষ্টিও থেমে যায়

তোমার বারান্দা রংধনুর রং পাক

ঝড়ো বাতাসে জানালার পাশে কেনো আসোনা

তুমি কাদঁছো কিনা আমি তাও জানি না।।

অনন্তকাল ভেজা চুলে দাঁড়িয়ে আছে প্রেমিক

রক্ত রাঙ্গা লাল গোলাপ হাতে

নিষ্প্রাণ হাসি ঠোটে দাঁড়িয়ে আছে কবি

আগুন গরম হৃদয় বুকে

ঝড়ো বাতাসে জানালার পাশে কেনো আসোনা

তুমি কাদঁছো কিনা আমি তাও জানি না।।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 6 days ago First reader

    অপেক্ষায় সন্ধ্যা নামে বৃষ্টিও থেমে যায় কি অপূর্ব এক লাইন। বেশ লাগলো।

    • সরদার জার্জিস আলম 3 days ago

      ধন্যবাদ ভাই 🙏 কৃতজ্ঞতা রইলো