Poetry

অরণ্যের শক্তি

October 21, 2026

45 views

অরণ্যের এমন এক শক্তি

আমাদের মুখ থেকে ভাষা কেড়ে নেয়

মাতৃভাষাও এখানে দূর্বধ্য

সবুজ পাতার শব্দ এখানে দারুণ অর্থবহ

মড়মড়ে মড়া পাতা সুরতোলে তালে, কথা কয় মূমুর্ষ ভাষায় মূহুরমুহু।

বন্ধুদের গল্প চলতেই থাকে

আমি নিশ্চুপ, না শুনি গল্প

না শুনি তাদের হাসি

আমি নিশ্চুপ ভীষণ চুপ

সবুজ পাতা মড়াপাতা

আমার বন্ধুর চেয়েও বন্ধু

তাদের গল্প গানে

আমি নিভৃতে শুনি

সাউন্ড অব সাইলেন্স।

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Zidan 2 weeks ago First reader

    অরণ্যের এমন এক শক্তি আমাদের মুখ থেকে ভাষা কেড়ে নেয়। অনেক ভালো হইছে লেখাটা

    • সরদার জার্জিস আলম 1 week ago

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏