Poetry

বিভ্রান্তি

October 10, 2026

18 views


জারবেরা, তুমি শিশির ভেজা সজীব অথবা শুকনো গন্ধহীন,
তবুও তুমি জারবেরা তবুও তুমি ফুল...

আমার দুটো ডানা ছিলো
একদিন তা খসে গেলে
মাটিকে চিনেছিলাম
এখন কদাচিৎ মাটির কাছাকাছি থাকি
সেদিন যে কি হলো, মধ্যাকর্ষণকে হেয় করে
ঝুলে ছিলাম ছাদের গ্রিল ধরে।

এই যে তুমি বলো বৃষ্টি, ঝর্ণা
সব জল দিনশেষে কোথায় যায়!
সাগরের তলায়।
ভেবে দেখো বৃষ্টি, টিনেরচাল
রিমঝিম শব্দ, ঝিমমারা রাত
বৃষ্টিজল আবার জলের সাথে অন্যজল
এসব কি!
কিছুই না, শুধুমাত্র ‘মুহূর্ত’।
মুহূর্তগুলোর শরীর পেঁচিয়ে থাকে প্রেমে কামে।
যে জল তলালো সাগরে, তাহলে সে কি?
কিছুই না, শুধুমাত্র ‘ঘটনা’
তাতে প্রেম থাকে না।

কিছুলোক অহরহ জন্ম দেয় ঘটনার
তাতে আর যা থাক প্রেম থাকে না
কিছুলোক বৃষ্টি ঝর্ণার মতোন
প্রতিনিয়ত জন্ম দেয় মুহূর্ত
মুহূর্তগুলোর শরীর পেঁচিয়ে থাকে প্রেমে কামে।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 18 hours ago First reader

    কিছুলোক অহরহ জন্ম দেয় ঘটনার, তাতে আর যা থাক প্রেম থাকে না। খুব সুন্দর লিখেছেন কবি💗

    • সরদার জার্জিস আলম 7 hours ago

      কৃতজ্ঞতা...... 🙏