'অপরাধীরা প্রত্যেকে জানে যে, আমাদের পেছনে সরকার আছে। এটা খুব ভয়ংকর স্যার। এটা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে।'
Ajeya: Special Task Force এর শেষের দিকের একটা লাইন। কলকাতার Sohini Sarkar কি মারাত্মক কথাটা বলেছেন Investigative Thriller এ!
আপনাদের মনে আছে কলকাতার ২০২৪ সালের ৯ আগষ্টের আর.জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনাটা?
হাসপাতালের সেমিনার রুম থেকে ৩১ বছর বয়সী এক জুনিয়ার নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। কর্তব্যরত অবস্থায় তাকে অত্যন্ত নৃ/শংসভাবে ধ/র্ষণ ও হ/ত্যা করা হয়। অনেক আন্দোলন হয়েছিলো তখন। এই ৩১ বছর বয়সী স্নাতকোত্তর ট্রেইনি নারী চিকিৎসককে সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা ‘অভয়া’ বা ‘তিলোত্তমা’ নাম দেন। এই ঘটনাটি সমগ্র ভারতসহ বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছিলো।
সময়টা পঁচে গেছে। দুর্গন্ধ বের হয়। নিঃশ্বাস নিতে পারছি না।
বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে Ajeya ওয়েভ সিরিজ করেছে HoiChoi। যা প্রকাশ পায় ২১ আগষ্ট ২০২৬ সালে।
যেখানে system টাই নষ্ট হয়ে যায় কিংবা system টা অ/মানুষের দখলে ভরপুর থাকে সেখানে চুপ করে থাকাই তো শ্রেয় তাই না? যখন সবাই মিলে যা হওয়ার নয়, তা ধাপা চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, তখন এ সমাজের আসলে কি করার থাকে!?
সাম্প্রতিক ঘটনার প্রক্ষাপট বিবেচনা করলে, এইটুকু বোঝা যায়, এদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই হয়তো অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছে।
নিরাপত্তা এই বাংলায় এক নিষিদ্ধ শব্দ।