Poetry

নিঃশব্দ রাতের শহর

September 15, 2026

163 views

তুমি ঘুমে,

আমি ভাবছি

একটি শহর।

যে শহরের

চোখজোড়ায় ভাসা নেই,

মুখে নেই চাপা হাসি।

নিস্পন্দ হয়ে

শুয়ে আছো যেমন করে,

তেমন করেই

তাকিয়ে রই আমি—

এ যেন

এক পূর্ণিমার রাত।

তোমার মুখে

জোছনা ভেসে যায়,

আর সেই আলোয়

ভেসে যাই আমিও।


Picked up where you left off

Comments

    Please login to post comment. Login