Poetry

ব্যক্তিগত বলতে কিছু থাকতে নেই

September 21, 2026

147 views

ব্যক্তিগত কোন মত নেই, মতামত থাকতে নেই—

যা হচ্ছে সবটুকু আমাদের প্রাপ্তি নয়; তবুও পাচ্ছি...

বুনো মহিষ যখন হেঁটে বেড়ায়—সাদা হাওয়া কার বুকে লাগে?

ধেনো জল ছুটে গেলে ডাঙার যৌবন,

আমরা অখুশি নই অযাচিত উত্থান;

কথা বলতে বলতে শব্দরা দেয় উঁড়াল

ফেরত ঠিকানায় তারা কেউ আসে না।

শীত গ্রীষ্ম বারোমাস ঝুলে থাকে ডানা

মড়কের পিচুটি টেনে মচ্ছবে মোম দাও!

আমাদের শহরটা ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে

অথচ দেখ—কেমন ঠোঁট জুড়ে ভাঙছি প্রতিশব্দ

আমি উচ্চারণ করতে চেয়েছিলাম ক্ষুধার কথা

বলতে চেয়েছিলাম, বাচ্চাটি কাঁদছে—ওকে স্তন্য দাও

কথা না বলতে বলতে বোবা হয়ে গেছে ক্ষ্যাপাটে

তাকে থামাও।

জানতে চেয়েছিলাম—মা কেমন আছে? — মা

অথচ দেখ, ব্যক্তিগত কোন মত নেই

মতামত থাকতে নেই আমাদের।

যা হচ্ছে সবটুকু প্রাপ্তি নয়—তবুও পাচ্ছি—

*****

কাব্যগ্রন্থ : সাদা হাওয়ায় পদার্পন

প্রকাশকাল : ২০১৫

Picked up where you left off

Comments

Hafiz Al Mithun was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Hafiz Al Mithun 2 weeks ago First reader

    সুন্দর অসাধারণ লিখা পড়ে ভালো লেগেছে এমন কিছু আশা করি সর্বদা ধন্যবাদ

    • সৈয়দ মেহেদী হাসান 2 weeks ago

      অনেক অনেক ভালোবাসা। আপনার মতামত প্রতিটি লেখায় প্রত্যাশা করি। লেখা ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন।