Poetry

প্রিয়বরেষু আজ তবে রাখি

September 28, 2026

25 views

আজ তবে রাখি

অনেক হয়েছে ডাকাডাকি

সেলফোনে—চিৎকার দিয়ে বারংবার

হয়েছিল দরজায় নক

আমসত্বে মিষ্টি বেশি তেঁতুল অধিক টক

অনেকই শুনেছি — দাড়িয়ে —

বুনতে বুনতে স্মৃতিভেজা জামদানি

মনস্থির করেছি বিকিয়ে দেব সেলফোন খানি

আর ষাড়স্বরে চিৎকারে প্রায়শ্চিত্ত

সকাল বিকেল স্বেচ্ছায় কান মলিব নেত্য

তবু ডাকাডাকি

রাত জেগে লেখালেখি—প্রস্তাব বা প্রেমপত্র

পাবে না ডাকবাক্স, ফুরাবে না এই রাত্র

জেগে জেগে—সুদকষার তীক্ষ্ণ আবেগে

ভরা মৌসুমে ভেসে

নিদারুণ বিমর্ষ ক্লেশে—ছিড়তে চাই না রাখি

হাত থাক, ভালোবাসার গোলাপেরা থাক

প্রিয়বরেষু আজ তবে রাখি—

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan mahmud 2 days ago

    ভালো লিখেছেন।