Kids

ঢেঁকি

September 27, 2026

62 views

স্বর্গে গিয়েও ধান ভানছে ঢেঁকি

‘মানা যায় না’ বললো, ভেবে দেখি-

এমন কিছু হওয়ার কথা শুনছিলাম কি আগে?’

কুম্ভকর্ণ কাঁদলো ক্ষণিক অতি আবেগে।

একপশলা রাগলো আবার, ‘ছাড় দিবো না বটে

সে কেন ভানতে নামলো, বুদ্ধি নাই কি ঘটে’

স্বর্গ মানে অনন্ত সুখ ইচ্ছামত চলা

যেমন খুশি তেমন করো, দারুণ ছলাকলা।

ঢেঁকি বললো, ‘ভাগ্যে আমার এমন করেই লেখা

যোগ্যতা মোর পিঠের ওপর বোঝার পাহাড় রাখা

স্বর্গ হোক কি মর্ত্যভূমি ধর্ম আমার কাজ

কাজের মাঝেই স্বাধীনতা কিসের তাতে লাজ?’

অলস যেজন পরে থাকে দুঃখ নাই কি তার ধাতে

দেবতা কি ঢেঁকি ছাড়া খাদ্য পাবেন তার পাতে?

কুম্ভকর্ণ মুচকি হাসেন চোখের কোনে ছলছলানি

কর্মে থাকে স্বর্গভূমি—আমি কি আর ওসব জানি?

দেখতে দেখতে দেখলাম আমি সত্যি

ঢেঁকি শুধু নামেই বোকা, মিথ্যা নয় এক রত্তি।

Picked up where you left off

Comments

এম মাহফুজ সরকার was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • robin ahmed 3 weeks ago

    বাহ! ভালো লিখেছেন।

    • সৈয়দ মেহেদী হাসান 2 weeks ago

      খুব ভালো লাগছে আপনার কমেন্ট পড়ে। ধন্যবাদ।

  • স্বর্গে গিয়েও ধান ভানছে ঢেঁকি‘মানা যায় না’ বললো, ভেবে দেখি-এমন কিছু হওয়ার কথা শুনছিলাম কি আগে?’কুম্ভকর্ণ কাঁদলো ক্ষণিক অতি আবেগে।

    • সৈয়দ মেহেদী হাসান 2 weeks ago

      ছড়াটি আপনার পড়ে ভালো লেগেছে?