Poetry

কোয়ারেন্টিন

October 1, 2026

57 views

এই জীবনটা জীবনতো নয় খুচরো জীবন-ঋন

জীবন ঘষে আশে-শ্বাসে ফুরিয়ে যায় দিন

ও মাধবী: গুল্মব্যাথা শিরায় শিরায় দ্রোহ

ও মাধবী: বিকেল ক্ষণে রণেভনের মোহ।

আমার কোন চমকি নেই দু'হাত ভরা পাপ

আমার কোন অহমি নেই হৃদযন্ত্রে শাপ।

ভরনিনাদে পাটে পাটে বেনারশির গলি

পাঁচতলাতে ঝিমোয় গ্লানি, সাতের ফ্লাট খালি।

রৌদ্রেবিভোর জীপার টেনে অনিচ্ছাদের ঘুড়ি

নাটাইগুলো ছাটাই করে তুমুল ওড়াউড়ি।

খুচরাজীবন খরচা করে বাড়িয়ে চলি ঋন

আলোর গ্লানি মুছে নিলেম বক্ষে কোয়ারেন্টিন।

[মার্চ ২০২০]

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 weeks ago First reader

    খণ্ডিত জীবনের ক্লান্তি, গ্লানি ও ঋণকে অদ্ভুত শব্দচিত্রে এঁকেছেন। কবিতাটিতে গভীর বিষণ্ন আবেগ অথচ তীব্রভাবে সমকালীন। খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা।