◾
এক নদীতে দুইটি কূল, দুই ধরণের ভুল
মাটি যখন মাটি হারায় নদী ভাঙার ফুল।
◾
তুমি জানো কিংবা জানো না কিছুই
পাড় শুধু দেখে—
কিভাবে নদী এক থেকে হয়ে যায় দুই
◾
এই নদী—
আমাকে ডেকেছে বহুরূপে—বহুবার
কাছে যাই। কথা বলি। মাঝেমাঝে
রাগন্বিত আকাশ মুখ ফিরিয়ে নেয়
বর্জবিদ্যুতে ঝলসে দেয় জলাধার
আমি তবুও মুক। স্তব্ধ হয়ে শুনি কল্লোল
বুকে নিয়ে ফিরি ঢেউগুলো
নদীর পাশে যাই। অথচ শুয়ে থাকি আমার ভিতর
নদী জানে, মানুষের স্রোত একটু আলাদা
যদিও মানুষ অনেক নদী সাতরে তীর খুঁজে
কিন্তু সে নদীর মালিক হতে পারে না—
জলে ভেসে ভেসে বেওয়ারিশ হয়ে যায়
কারন পৃথিবীর কেউ আপন নয়।
জুন ২০২০