বোহেমিয়ান
মো: ফরহাদ
বিষন্নতার ধূম্রজালে আটকে গেছি,
বুঝতেছি না...!
শিকার হবো? না কি নিজেই হয়ে যাবো শিকারি!
খিলাড়ি জীবনের আদ্যাপান্ত;
জেনে আর কী হবে?
এই বয়সেও বোহেমিয়ান
থাকাটাই বা কম কিসে?
আলোর আশা তো প্রত্যেকে করে,
আশাবাদের বীজ তো সবাই বোনে,
আমার না হয় হোক অন্ধকারেই বসবাস!
সকালটা শুরু হোক বেদনার আলিঙ্গনে,
বিকেলটা ভরে উঠুক হাহাকারের বৈভবে।
দিনটা চলে যাক হতাশায় ডুবে,
রাতের বিছানাটা হোক কষ্টের ঐশ্বর্যে।