Poetry

পদ্মাবতীর লগে সওয়াল জবাব

September 22, 2026

53 views

পদ্মাবতী সওয়াল করলো, “কি চাই?”

জবাব দিলাম, “তোরে।”

পদ্মাবতী দাঁত কেলাইলো জোরে—

ওর.....রে!

পরক্ষণেই কইলো আবার, “আচ্ছা—

আমার কাছে কে পাঠাইছে? কোন সে ভালোর বাচ্চা?”

জবাব দিলাম, “এক কবি আর বাপে।

হেরা আইজো বন্দী আছেন

তলোয়ারের খাপে,

ধরা যখন নিউক্লিয়ারে কাঁপে।”

পদ্মা হাসলো হিহি,

সেই হাসিটা মিহি।

হাসতে হাসতে বাঁধলো বাহুডোরে।

কইতে গিয়াও থাইমা গেলাম—

“দাঁত মাজো নাই ভোরে?

গন্ধে মাথা ঘোরে!”

পদ্মাবতী ড্রোন

খুঁইজা পাইছে মাটির তলেই

হেবিটেবল জোন।

যাইতে যতক্ষণ,

আমার যাইতে যতক্ষণ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login