Poetry

ব্যাবিলনের পথে

September 24, 2026

57 views

পৃথিবী ক্রমশ ঘুমের মধ্যে ডুবে যাচ্ছে

বিস্মৃত আঁধারের হাওয়া চারপাশে

অদ্ভুদ মোহর ছিটিয়ে টেনে তুলছে দেয়াল

তোমাদের বারান্দায় বুভুক্ষ চাহনি হাত ধরে

পার করে দেয়া এই জীবনের বিকেল–

আরও দ্রুত ঢুকে পড়ছে ব্যাবিলনের পথে।

মানুষগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যায়

পার্কস্ট্রিটের উদিয়মান ব্যর্থতার মুখে

দেহ থেকে মাথা, হাত থেকে আঙুল

মাথা থেকে চিন্তা–চোখ-কান-চুল–

খুলে নেয়া হলো মৃত্যুর আগেই

অথচ বাবা বলেছিলেন, দেহাবসানের

৯০ দিন পর বিলুপ্ত হয় হাড়–

আমরা কিছু বুঝতে পারছিলাম না

হাত ধরাধরি করে বসে আছি

বাবা তখনো আলোচনা করছিলেন

রাষ্ট্রের কাঠামো–সাহিত্যরস

ক্ষমতা টেবিলের মৃত মাছি–

ঘুম ক্রমশ পৃথিবীর মধ্যে ডুবে যাচ্ছে

বাবা আর আমি মুখোমুখি

কতরাত কত দিন এইভাবে শুয়ে

অপেক্ষায় আছি–তবুও ওঠে না স্বরণ

তবুও আকাশ শূন্য–ওড়ে না পাখি

আমি তখন আমাকে পিতা বলে ডাকি।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 2 weeks ago First reader

    বর্তমান পৃথিবীর বাস্তবতার পরিপেক্ষিতে অনেক সুন্দর একটি কবিতা। একেবারে পাঠকের মন ছুয়ে যাওয়ার মতো।

    • সৈয়দ মেহেদী হাসান 2 weeks ago

      অনেক ভালোবাসা, মতামত তুলে ধরার জন্য।

  • Farhad Meghnad 3 weeks ago

    “তোমাদের বারান্দায় বুভুক্ষু চাহনির হাত ধরে পার করে দেয়া এই জীবনের বিকেল– আরও দ্রুত ঢুকে পড়ছে ব্যাবিলনের পথে।” চমৎকার ইমেজ।

    • সৈয়দ মেহেদী হাসান 3 weeks ago

      ধন্যবাদ,কমেন্ট করার জন্য। শুভ কামনা।