মানুষের জীবনে একটা ব্যাপার খুবই সাধারণভাবে ঘটে কিন্তু সেটা যখন অতীত হয়ে যায় সেটাকে বেশ অস্বাভাবিক মনে হয়!
মানুষ জীবনে যেখান থেকেই কোনো শিক্ষা অর্জন করুক, সেটাকে সে কখনও ভুলতে পারে না এবং সেই জায়গা, সেই ব্যক্তি অথবা সেই প্রতিষ্ঠানের প্রতি আবেগ, মায়া, অনুভূতি সারাজীবন কাজ করে। কেউ এই ফিলিংসগুলোকে সমর্থন করতে চায় আবার কেউ চায় না। আমার ধারণা, এই ফিলিংস এর উর্ধ্বে কেউ না। অনেকে বড় পজিশনে পৌঁছে এইসব ব্যাপার অস্বীকারও হয়ত করতে চাইবে। কিন্তু মানুষের দৃষ্টিও কথা বলে।
শিক্ষাজীবনের বেশ ছোটকালে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে মাত্র ২ মাসের জন্য পড়েছিলাম, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কম সময়ের বিদ্যালয়। আমি আজও বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে বাসে, বাইকে, অটো কিংবা যেভাবেই যাই না কেন, একবার ফিরে তাকাই, আমার অবচেতন মন বলে উঠে, "স্কুলটা এখনও এরকমই আছে, কিছুই উন্নতি হয়নাই! এতোদিন পেরিয়ে গেলো তারপরও!" এই অনুভূতি বিশ্লেষণ করলে দেখা যাবে সেই হতাশাব্যাঞ্জক বাক্যের উদ্ভব মূলত মায়া থেকে।
আজ, আমারও ভেবে অবাক লাগছে আমি কিভাবে এখনও সেই বিদ্যালয়কে কেন্দ্র করে কোনো কথা বলতে পারছি! সেখানকার তেমন কিছুই যদিও এখন আমার স্মৃতিপটে নেই।
#মনের_বাক্যমালা #Thoughts