Poetry

অমর প্রেম

September 27, 2026

41 views

অমর প্রেম

এস.এ

প্রেম তোমায় নিজ রূপ দেখায় -

ঐ আয়নার মতো,

সে প্রেমে দেখে নাও নিজ রূপ যত!

নিজেকে শুদ্ধ করো-

পাহাড়ী বরফ গলা নদীর মতো,

বয়ে চলো স্রোতস্বিনী-

মহাকালের সাগরে মিলনে,সুখ যত!

ঐ সুখের তরে যদি নাই হও পাগলা-নেশাগ্রস্ত

প্রেম কি পাবে খোঁজে,

ঝাপ না দিলে তার প্রেমে!

ঐ প্রেম পেতে তোমায় হতে হবে প্রেমী,

সব হারিয়ে প্রেমে, হতে হবে প্রেমের যোগী।

এই হৃদে, যদি নাই সাজে ঐ প্রেমের বাগান,

মৌ-মাছির ওই গজল শুনবে কি জান ?

না জপো যদি দমে দমে তারি নাম !!

তার দিদারের আঁশ যদি নাই থাকে হৃদয়ে,

হৃদয় পঁচেছে তোমার, দেখো তুমি চেয়ে !

তার পাবার তরে সকল কলঙ্ক যে মাথায় নিবে

সেই তো প্রেমী জগৎ চষে, মহাকালের পথে !

ঐ প্রেমে তারে যে পেয়েছে এ জগতে

তার কি আর মরণ আছে !!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, পড়ে অনেক ভালো লাগলো।