Poetry

রৌদ্রজ্বল দিনে

September 28, 2026

5 views

আমাদের দেখা হোক শুধু রোদমাখা দিনে,
যেদিন তোমার চুলে রোদ্দুর খেলা করবে,
আমি খুব কাছে বসে সেই আলো দেখব,
আর ভাবব, তুমি বুঝি আমারই জন্য এত উজ্জ্বল।
তুমি হাসবে, আমি চুপ করে তাকিয়ে রবো,
তোমার হাসির চেয়ে সুন্দর আর কীই বা আছে!
একবার তোমার হাত ছুঁয়ে দিলে
আমার সমস্ত একাকিত্ব বনবাসে যায় নগর ছেড়ে।
আংশিক মেঘলা দিনে তোমার সঙ্গে দেখা নয়।
তোমার মুখও তখন আকাশের মতো ভার,
ঠোঁটের কাছে এসে থেমে থাকে হাসি,
চোখের দীঘিতে অনুচ্চারিত কোনো অভিমান।
তাই, প্রিয়, মেঘলা দিনে এসো না।
এসো শুধু রোদ নিয়ে,
যেন তোমাকে দেখে মনে হয়,
ভালোবাসা আসলে একটি রৌদ্রজ্বল দিন।
রোদেলা দিনে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ধীরে,
আমি তোমার কাছ থেকে ফিরতে চাইব না।
জীবন হোক রোদ মাখা দিনের মতো,
তুমি সাথে থাকলে আমার কখনো রাত হবে না।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login