Poetry

বেঁচে থাকা বড় অদ্ভুত

September 28, 2026

6 views

অন্ধকার লেপ্টে রয় ধানসিঁড়ির জলে,
নদীর গভীরের দিকে হেঁটে যায় একা এক জন।
হাতে তার তখনো রূপোলী শস্যের রূপকথা।
একদিন বসন্তের যত গান, অলৌকিক আলো,
নক্ষত্রদের কুড়ায়ে নিয়ে সঁপে দিয়েছিল দূরের এক উপকূলে।
তারপর আর কোনোদিন তারে দেখেনি এ পৃথিবীর পথে কেহ।

অথচ উপকূলের সে মানুষ এই পৃথিবীর ধূসর বাস্তবে
টেরই পেল না কোনোদিন, কোনো এক ঋতু নাকি আসে,
তখন হলুদ পাতার পর কচি সবুজ পাতা ফুটে ওঠে গাছে,
সে সময় নুয়ে পড়া ঘাসে ম্লান রোদে উড়াল দেয়
সবুজ ডানার টিয়া পাখির ঝাঁকেরা প্রতিদিন।
সে শুধু জেনেছে দৈনন্দিনের দিনযাপনের পৃথিবী বর্ণহীন।
আমাদের এই সব বেঁচে থাকা অদ্ভুত বড়।
কেউ দিয়ে যায় আলো, কেউ বোঝেই না বসন্তেরও আছে ঘ্রাণ।
বেঁচে থাকা মানুষটা টের পায় না কখনো,
কোনো এক ভোরের শিশিরে
পৃথিবীর আলো এসে তাকে ডেকেছিল আনন্দে বাঁচার জন্যে।
এদিকে নদীর গভীরে তখন শ্রান্ত দেহে চীর ঘুমে সে যুবক।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login