চলমান সময়
মো: ফরহাদ
অনন্ত কাল হয়তো আমাদের;
একসাথে চলা হবে না,
মৃত্যু এসে থামিয়ে দেবে
আমাদের চলমান জীবন।
এভাবে চলতে চলতে হয়তো একদিন;
নিঃশেষ হয়ে যাবে সময়।
এই অমোঘ নিয়মের বেড়াজালে বন্দী মানুষ,
অনেকেই হয়ে যাবে নিঃসঙ্গ।
স্বপ্নময় মানুষগুলো;
এই নিঃসঙ্গতাকে দূর করতে;
হয়তো সঙ্গী হিসেবে চাইবে,
চাঁদ কিংবা জ্যোস্নাকে।
মানুষ তো আর চিরদিন থাকবে না;
তুমি না থাকলে জ্যোস্না হয়ে এসো,
আমি না থাকলে হয়ে যাব চাঁদ।