হে সুধাকর তুমি কালের সাক্ষী, চিরকাল দ্রষ্টা রাত্রির
আজি বাহন করো এ বারতা,প্রেয়সীর প্রাঙ্গণ অভিসারী।
বলো তারে, সময় তো কেবল একটি মায়ার আবরণ,
ভালোবাসা তারে ভেদ করে, রহে অক্ষয় চিরন্তন।
হে জ্যোৎস্না তুমি ঢালো তাহার গবাক্ষ তলে,
সেই কিরণেই খুঁজি নিজেরে, দুজন এক ছলে।
যে আলোয় স্নাত হয় তাহার কেশ, তাহার ওষ্ঠাধর,
সেই আলোয় এসে ছোঁয় আমার নিঃসঙ্গ প্রহর।
এক আকাশ, দুই প্রান্তর, তবু নাই বিচ্ছেদ
তোমার কক্ষপথেই লীন হোক এই বিরহ খেদ।
বলো তারে দেহ থাকে দূরে, দূরে থাকে ছায়া,
আত্মা তবু নিত্য জাগে, ভাঙে না মায়া।
যেদিন ফুরাবে এ প্রতীক্ষা, শেষ হবে বিরহ গান,
সেদিন মিলিত হবো আমরা, সাক্ষী রবে তুমি
হে নীরব চন্দ্রদূত মহাযান।