আমি প্রতিবার তোমার সেই নয়ন-প্রান্তের
নীরব দীপ্তির কাছে পরাভূত হই,
এ পরাজয় আর আমার অনুকূলে থাকে না।
যদি তুমি অপরের করতল হতে
রক্তগোলাপ গ্রহণ না করিতে,
তবে হয়তো উচ্চারণ করিতাম,
অন্তর-মন্দিরে কোন গোপন
আরাধ্যকে লালন করিয়া রাখিয়াছি।
তোমাকে কী আর আমার গাথা বলিব বলো,
আল্প বয়সে প্রেম বিনষ্ট করিল
বিচ্ছেদ নস্যাৎ করিতেছে,
চেহারার শোভা আমার,
নাহয় এ বিশ্ব আমার অবোধ পাগল ছিল।
সব শেষে
ভালোবাসার ভিক্ষুক হইয়া,
ঘুরিয়া ফিরিতেছি পথ-প্রান্তর তেপান্তরে,
কখনো মুসাফির বেশে ভীন দেশে
কত জন কাহাকে হারাইল, কাহারে বা পাইলো
সে হিসাব আজও অজ্ঞাত রহিয়াছে
নিয়তির অন্ধ কোটরে।