Poetry

ঋণ

September 29, 2026

60 views

কিছু ঋণ থাক;

কিছু ঋণ থাক- মস্ত ডানা মেলে উদাত্ত আহ্বানে

হৃদয়ের অন্দরে ঢুকতে দেওয়া মূল ফটকের নামে।

কিছু ঋণ থাক- পায়ের নিচে গড়িয়ে চলা মহাসড়কের পিচে,

বহুতল ভবনের খুব পরিচিত নিজস্ব ছাদটার নিচে।

কিছু ঋণ থাক পেছনের সারির প্রিয় বেঞ্চের ঘুমে,

মন-মগজের মহা সমরে কড়া গার্ডের রুমে।

কিছু ঋণ থাক- অসহ্য সব CT, অ্যাসাইনমেন্ট আর

ল্যাব রিপোর্টের রাত জাগা টেনশানে।

কিছু ঋণ থাক- কোর্স টিচারের ঘ্যানঘ্যানে লেকচারে,

ঋণ থাক, যিনি ক্লাসের পরেও জীবন শেখাতে পারে।

কিছু ঋণ থাক তাদের নামে, নাম ধরে যে ডাকে,

ডরমিটরির ঘুপচি ঘরে একসাথে যে থাকে।

কিছু ঋণ থাক- প্রিয় অনুজের পাগলামি, আবদারে,

ঋণ থাক কয়েক ভাই আপুদের ফেভারিট পরিচয়ে।

ঋণ থাক ঐ মুক্তমঞ্চের ঝলমলানি আলোয়,

গান-কবিতার হিমেল হাওয়ায় ভেসে যাওয়া কালো।

ঋণ থাক কিছু, দুপুর-রাতের টং দোকানের চায়,

অহেতুক কত গল্প কথা, আঁধার রাতের ছা'য়।

ঋণ থাক আড্ডায়, ছায়া দেওয়া গাছটায়,

হেঁটে যাওয়া পথটায়, লাল রঙা বাসটায়।

ঋণ থাক গাছে, আনাচে-কানাচে সদ্য ফোটা ফুলে,

সরোবরের স্রোতে দুপুর রোদের চকচক করা জলে।

ঋণে থাকা ঋণ, ব্যথা চিনচিন,

নাম ফলকের ক্ষয়ে যাওয়া টিন; ভালো থেকো।

ভালো থেকো ঘাস, মুক্ত আকাশ;

কংক্রিটের চর, ফেলে আসা ঘর; ভালো থেকো।

ভালো থেকো আমার শেষ সনদের সিলগালা করা খাম,

মনে রেখো শুধু রেকর্ড বুকে কী যেন ছিল নাম!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan mahmud 4 days ago

    ভালো লিখেছেন। লিখতে থাকুন। শুভেচ্ছা।

    • Asiful Haque Tomal 4 days ago

      Thank you very much