আবার কুড়ি কুড়ি বছরের পর
যদি আসি ফিরে, যদি খুঁজি সুখ;
কেউ কি দেবেনা খুঁজে, এই শহরের পরে-
আমার একটা নীল জোসনার ঘর।
এই পথেরই ধুলোয় রাঙায়েছি পা,
কত তপ্ত রোদের দুপুর মেখেছি গায়ে,
শুনেছি কত বৃষ্টি জলের গান,
ওসব কি আর আছে এখন, আমার ছিল যা?
হয়তো তখন সবুজে সবুজে ঢেকেছে আমার ঘর,
পূরণ করেছে আমারই বাসনা,
পুরানো যা সব, দিয়েছে মুছে,
সন্তর্পনে আমারে করেছে পর।
কুড়ি কুড়ি বছরের পর,
কোথায় আমার নীল জোসনার ঘর ?