Poetry

জায়গীর -ই- পিল (রুগ্ন হাতির জমিদারি)

September 29, 2026

316 views

একদিন সব ঠিক হবে বলে

আমরা ভেবে গেছি অনেকদিন

অথচ ঠিক হয় নাই কিছুই..

.......

এর মধ্যে পদ্মবিল শুকাইলো

নীলগাই কুটুম্বিতা পাতাল সে

চরায়স মৈষালের সাথে সাথে...

আমাদের কিছুই ঠিক হল না

........

রাস্তার বয়স বাড়ল, বয়স

বাড়ল পুরানা কাগজের স্তুপে,

সেইখানে প্রথম প্রহর ল্যাখা।

আরো কত কত কিছু বেড়ে বেড়ে

শেষে শেষে থমকেই গেল শেষে,

.........

আমাদের কথাগুলা ছাড়া।থাকল

তারা ম্যালাদিন, ধূপের মন্দির

পাশে,সাক্ষী গোপালের বেশে বসে।

........

একদিন সব ঠিক হয়ে যাবে,

ছয় বছর,বারো বছর পর...

অথচ বর্ষ গণনায় দুজনেই

কাঁচা বড়,চলে গেছে একশ সাল..

খেয়াল ই থাকল বা কই আর!

.......

অবশ্য এক মদের দোকান আছে

প্রতিদিন বসে,ভাঙ ভাল বানায়।

সে কড়ে গননায় ভালো,জানাল-

সে, শ সাল হয় নি পুরো,বাকি ও

আছে কিছু,আছে চরসের হিসেব।

.........

আমি সে ভরসায় বললাম 'ও

বসে থাকা যায় আরো কিছুদিন

একদিন সব ঠিক হয়ে যাবে।

(২০২৫)

Picked up where you left off

Comments

Farhad Meghnad was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Farhad Meghnad 11 hours ago First reader

    ‘এর মধ্যে পদ্মবিল শুকাইলো নীলগাই কুটুম্বিতা পাতাল সে চরায়স মৈষালের সাথে... আমাদের কিছুই ঠিক হল না’ চমৎকার❤️